ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  •  মেয়ে দেখতে গিয়ে প্রেম, শারীরিক মেলামেশা

     মেয়ে দেখতে গিয়ে প্রেম, শারীরিক মেলামেশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের কালকিনিতে বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক যুবকের। হয় শারীরিক মেলামেশাও। পরে কলেজছাত্রী বিয়ের জন্য চাপ দিলে শুরু হয় টালবাহানা।

    এরপর বিয়ের দাবিতে ৫ দিন ধরে ওই কলেজছাত্রী প্রেমিকের বাড়িতে এসে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তবে ওই কলেজছাত্রীর অবস্থানের পর থেকেই বখাটে ওই প্রেমিক গা-ঢাকা দিয়ে আছেন। তবে এ খবরে ওই বাড়িতে উৎসুক জনতা প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন।

    বৃহস্পতিবার দুপুরে সরেজমিন ও কলেজছাত্রীর পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে বিয়ে করার জন্য দেখতে যান কয়ারিয়া এলাকার বড়চর কয়ারিয়া গ্রামের কবির শিকদারের বখাটে ছেলে রবিউল শিকদার (২৫)। ওই সময়ই এক ফাঁকে রবিউল গোপনে কলেজছাত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করেন।

    পরবর্তীতে রবিউল কলেজছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে কিছুদিন কথা বলার পর উভয়ই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এর সূত্র ধরে রবিউল তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক তৈরি করেন। কিন্তু রবিউলকে বিয়ে করার জন্য ওই কলেজছাত্রী চাপ প্রয়োগ করলে তিনি বিভিন্ন টালবাহানা শুরু করেন। এতে ওই কলেজছাত্রী নিরুপায় হয়ে বিয়ের দাবিতে রবিউলের বাড়িতে এসে গত ৫ দিন ধরে অবস্থান করছেন।

    রবিউলের পরিবার সূত্রে জানা যায়, রবিউল এর আগেও এক নরসুন্দরের মেয়েকে একাই বিয়ে করেছিলেন।

    ভুক্তভোগী কলেজছাত্রী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রবিউল বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন সে আমাকে বিয়ে করবে না। তাই আমি তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাকে সে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।

    অভিযুক্ত রবিউলের মা খুকি বেগম বলেন, আমার ছেলে এর আগেও একজনকে বিয়ে করেছিল, তাই ওই মেয়েকে সে বিয়ে করবে না। ওই মেয়ের সঙ্গে আমার ছেলে খারাপ কোনো কাজ করেনি।

    এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ