ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • ঘাটেই ইলিশ বিক্রি করছে জেলেরা

    ঘাটেই ইলিশ বিক্রি করছে জেলেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পায়রা নদী থেকে ধরে আনা ইলিশ বিক্রি হচ্ছে পাড়ে বসেই। নিষেধাজ্ঞা শেষে ইলিশের চাহিদা বাড়ায় ঘাটেই ইলিশ বিক্রি করছে জেলেরা। তাজা ও দাম নাগালে থাকায় আগ্রহ নিয়ে কিনছেন ক্রেতারা। তাই বিকেল থেকেই এখানেই ভিড় জমে ক্রেতাদের।

    এমন দৃশ্য দেখা গেছে বরগুনা সদরের পায়রা নদী সংলগ্ন পুরাকাটা ফেরিঘাট এলাকায়। ফেরিঘাট সংলগ্ন রাস্তার পাশে বসে ইলিশ বিক্রি করছে বিক্রেতারা।

    স্থানীয় জেলেরা জানায়, জোয়ারের সময় পায়রা নদীতে জাল ফেলে তারা। সন্ধ্যায় জাল তুলে ইলিশগুলো আলাদা করে। এরপর ছোট ছোট দোকান সাজিয়ে ফেরি টার্মিনালের পাশে বসেই রাত পর্যন্ত চলে ইলিশ বিক্রি। বিভিন্ন জায়গায় থেকে বাসে করে আসা যাত্রীরা এবং স্থানীয় অনেকেই মাছ কেনার জন্য ভিড় করে এখানে।

    বিক্রেতারা বলেন, ইলিশ বাজার পর্যন্ত নিয়ে যেতে পরিবহন খরচ গুনতে হয়। এ কারণে বাড়তি খরচ এড়াতে পাড়ে বিক্রি করে দেন নদী থেকে ধরে আনা ইলিশ। তাই তারা ঘাটেই ভালো দামে খুচরা বিক্রেতাদের কাছে ইলিশ বিক্রি করেন।

    ক্রেতা সাইফুল ইসলাম বলেন, আমি আমতলীর একটি স্কুলে চাকরি করি। রোজ এখান থেকে যাতায়াত করি। রাস্তার পাশে এমন তাজা মাছ দেখে গাড়ি থেকে নেমে কয়েক কেজি কিনলাম। মাঝারি সাইজের ইলিশগুলো একদম তাজা।

    এনায়েত হোসেন নামে আরেকজন বলেন, কাল আমাদের বাসায় অনুষ্ঠান আছে। তাই মাছ নেওয়ার জন্য বিকেল থেকে এখানে অপেক্ষা করছি। কিছুক্ষণ আগে জেলেরা মাছ নিয়ে ফিরেছে। মাছগুলো একদম তাজা। ১২ কেজি মাছ কিনলাম।

    বিক্রেতা দেলোয়ার মুন্সী বলেন, নদীতে তেমন মাছ নেই। যে পরিমাণে পাই তা নিয়ে বাজার পর্যন্ত গেলে পোষায় না। তাই মাছ ধরে সরাসরি এখানে বসেই বিক্রি করি। এক কেজি ওজনের মাছ ১৩০০ টাকা কেজি। মাঝারি সাইজের টা ৬০০ টাকা। এবং ছোটগুলো ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

    আরেক বিক্রেতা আলতাফ হোসেন বলেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে। তাজা মাছের চাহিদা থাকায় ২-৩ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। তবে পায়রা নদীতে মাছ তুলনামূলক কম। এ মাসের মাঝামাঝি সময়ে বেশি মাছের দেখা মিলবে।

    জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বরগুনার প্রধান নদীগুলোর মধ্যে পায়রা একটি। এখানে কয়েক হাজার জেলে মাছ ধরছে। জেলেরা আগের থেকে অনেক সচেতন। কয়েক দিন হল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। জেলেরা নিষেধাজ্ঞার সুফল পাচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ