ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • সালিসে হেরে কৃষককে হত্যা, গ্রেপ্তার এক

    সালিসে হেরে কৃষককে হত্যা, গ্রেপ্তার এক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনায় বিরোধীয় জমির সালিসে হেরে মো. ইউসুফ আলী চৌকিদার(৫২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার বিকালে সালিস শেষে ওই কৃষক বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত কৃষক ইউসুফ আলী উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা কড়ইতলা  গ্রামের শের আলী চৌকিদারের ছেলে ।

    এ ঘটনায় অভিযুক্ত খলিলুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার খলিলুর একই গ্রামের হোসেন আলী মাস্টারের ছেলে।
     
    হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোলাঘাটা কড়ইতলা গ্রামের কৃষক ইউসুফ চৌকিদার ও প্রতিপক্ষ হানিফ চৌকিদার গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিরোধ নিষ্পত্তির জন্য বামনা থানায় সালিস বৈঠক বসে। বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় সোমবার বিকালে এলাকার গন্যমান্য ব্যক্তিরা তাদের জমিজমার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় কোরাম চৌকিদার বাড়ির উঠানে দ্বিতীয় দফায় সালিস আয়োজন করেন। সালিসের বিচার কৃষক ইউসুফ আলীর পক্ষে যায়। সালিস শেষে দুই পক্ষের বাক বিতণ্ডা ঘটে। পরে কৃষক ইউসুফ আলী সালিস থেকে বের হয়ে বাজারের উদ্দ্যেশে যাচ্ছিলেন। পথে প্রতিপক্ষ হানিফ চৌকিদার ও তার ছেলে ছলেমান চৌকিদার কৃষক ইউসুফ আলীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায়  বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাতে পুলিশ হাসপাতাল থেকে নিহত কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

    ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, তাদের জমি জমা নিয়ে অনেক বছর ধরে প্রতিপক্ষ হানিফ চৌকিদার গংদের সাথে বিরোধ ছিলো। সালিস শেষে তারা বাড়ি ফেরার সময় পুনরায় ওই জমি নিয়ে তার স্বামীর সাথে প্রতিপক্ষের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষ সলেমান চৌকিদারের ছেলে রাহাত(২০) একটি ধারালো রামদা দিয়ে তার স্বামীর মাথার ডানপাশে কোপ দেয়। এতে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পরে। তার মাথার খুলি কেটে ভিতরের সব কিছু বেরিয়ে যায়। এতেও তারা ক্ষান্ত হয়নি। তাৎক্ষনিক হানিফ চৌকিদার(৬০), রিমন(২২) হাবিব মাষ্টার(৫৮), রানী বেগম(৪০) ও মহারাজ(৪০) সহ আরো ৪-৫জন তার স্বামীকে মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় বামনা হাসপাতালে নিয়ে যায়।

    হামলার প্রত্যক্ষদর্শী দুলাল চৌধূরী বলেন, আমরা সালিস শেষে চলে আসবো এমন সময় পুনরায় তারা ঝগড়ায় জড়িয়ে পরে। এসময় প্রতিপক্ষরা ধারালো দা দিয়ে ইউসুফ চৌকিদারের মাথায় কোপ দেয়। কোপের আঘাতে তার মাথায় মারাত্মক জখম হয়।

    এ বিষয়ে বামনা থানার ওসি মো. বশির আলম বলেন, হাসপাতাল থেকে নিহত ওই কৃষকের লাশ উদ্ধার ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত কৃষকের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে বামনা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ