ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের
  • বরগুনায় ইলিশ শিকারে গিয়ে ফিরলেন লাশ হয়ে

    বরগুনায় ইলিশ শিকারে গিয়ে ফিরলেন লাশ হয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা শেষে ২৮ অক্টোবর রাতে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে গিয়ে গভীর রাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া জেলে সুজন মল্লিকের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩ দিন পরে বিষখালী নদী থেকে সোমবার রাতে তাঁর মরদেহ উদ্বার করে স্থানীয়রা। পরে মৃতদেহটি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।   

    সোমবার রাতে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা এলাকায় বিষখালী নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। 

    নিহত সুজন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ছোটপোটকাখালী গ্রামের আক্কাস মিয়ার ছেলে। বরগুনার বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোয়াজ্জেম জানান, মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার রাতে এমভি মা নামের ট্রলারে ১৫ জন জেলে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে রওনা দেন। কিন্তু পথে ওই ট্রলার থেকে পড়ে সুজন নামের এক জেলে ওই রাত থেকে নিখোঁজ হয়। এ ঘটনার তিন দিন পর সোমবার রাতে নলটোনা ইউনিয়নের গোড়া পদ্মা এলাকায় তার মৃতদেহ ভাসতে দেখা যায়।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ ফোন করে দিয়ে জানালে পুলিশ গিয়ে ওই জেলের মরদেহ উদ্ধার করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ