ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • বামনায় ভাতিজার হাতে চাচা খুন

    বামনায় ভাতিজার হাতে চাচা খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনায় জমিজমা বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন। উপজেলার ৩নং রামনা ইউনিয়নের গোলাঘাটা কড়ইতলা গ্রামের মৃত্যু সের আলীর পুত্র মো. ইউসুফ আলী (৫২) চাচাকে একই বাড়ীর সলেমানের পুত্র মো. রাহাত ধারালো বগি দাও কোপ দিয়ে খুন করেছে বলে জানা যায়। 

    পুলিশ ও পরিবার সূত্রে জানাযায় চাচা-ভাতিজার ভিতরে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। বিরোধ নিরোসনের জন্য আজ সোমবার স্থানীয় সালিশ মো. দুলাল চৌধুরী, মো. মতি জোমাদ্দার, মো. হাফিজুর রহমান চানু, মো. মাসুম বিল্লাহ, মো. পান্না দফাদার তাদের বাড়ীতে যান এবং জমিজমা ভাগভাটোয়ারা ও মাপঝোপ করে বিকাল পাঁচটার দিকে সালিশগণ চলে আসেন। তাদের আসার পরে চাচা-ভাতিজা ঝগড়াঝাটি করে এক পর্যায়ে ভাতিজা রাহাত ঘর থেকে ধারালো বগি দা নিয়ে এসে চাচা ইউসুফ এর মাথায় কোপ দেয়। এতে চাচা ইউসুফ গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পরলে পরিবারের লোকজন তাকে বামনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

    বামনা থানার অফিসার ইনচার্জ মো. বশির আলম জানান লাশের সুরাহাতল রিপোর্ট শেষে ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ