ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • গুজরাটে ঝুলন্ত সেতু দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪১

    গুজরাটে ঝুলন্ত সেতু দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের গুজরাটে মোরবি জেলার মচ্ছু নদীতে ঝুলন্ত সেতু ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শতাধিক। তাছাড়া এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি'র।

    এর আগে  রবিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুজরাটের মোরবি জেলার মাচ্ছু নদীতে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক ওই ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। দুর্ঘটনার পর রাতেই ৯১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্থানীয় সংবাদ মাধ্যম।

    জানা গেছে সেতুটি মেরামতের পর চার দিন আগে গত ২৬ অক্টোবর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি বা এর ফিটনেস সনদ নেওয়া হয়নি। স্থানীয় মিনিউসিপ্যাল প্রধান এনডিটিভিকে এ কথা জানিয়েছেন। গুজরাটের আহমেদাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ঝুলন্ত সেতুটিতে দুর্ঘটনার সময় পাঁচ শতাধিক লোক ছিল। দেশটির পুলিশ ও উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ