বাবুগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বাঁশ বিক্রির মামলায় গ্রেফতার এক

বরিশালের বাবুগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জামির বাঁশ কেটে বিক্রির অভিযোগে দায়েরকৃত মামলায় নজরুল মোল্লা নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার তাকে জেল হাজতে প্রেরন করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। মামলা নং- ০৫।
নজরুল মোল্লা বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজানকাঠী গ্রামের মৃত মো. মতিয়ার হোসেন মোল্লার পুত্র।
মামলা সূত্রে জানাযায়, গত ১০ দিন পূর্বে জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজাকাঠী গুদিঘাটা এলাকার সুইজ গেট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জমিতে রোপিত৫০ টি বাঁশ কেটে বিক্রি করে নজরুল মোল্লা। যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।
এ ঘটনায় শনিবার বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী মো. নিউটন বাবুগঞ্জ থানায় নজরুল মোল্লাকে আসামী করে একটি এজাহার দায়ের করেন।
বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের বাঁশ বিক্রির ঘটনায় দায়েরকৃত মামলায় নজরুল মোল্লা নামের একজনকে গ্রেফতার পূর্বক জেল হাজতে পাঠানো হয়েছে।
এএজে