ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা

     বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা
    মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল পরিচালনা পর্ষদ ও বিভাগীয় প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

    সভায় তিনি বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ম্যানেজিং কমিটি এখনো ঘোষণা করা হয়নি। আগামী দুই-এক দিনের মধ্যেই কমিটি ঘোষণা দিতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

    ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, তখন এই ম্যানেজমেন্ট কমিটি একটা মাইল ফলক হিসেবে কাজ করবে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য। অনেক দিন ধরে এটা ছিল না। যার ফলে অনেক দিন ধরে বিভিন্ন ধরনের সমস্যা কিভাবে স্থানীয় ভাবে সমাধান করা যায় সেই পথ খুঁজে বের  করা যায়নি। এজন্য  আমাদের প্রতিষ্ঠান নানা বিধ সমস্যার মধ্যে  আছে। সরকারের নীতিগত সিন্ধান্ত লোকাল ম্যানেজমেন্ট কমিটি বা হাসপাতাল কতৃপক্ষকে কোন কোন  বিষয়ে স্বাধীনতা দিতে পারি, বাজেট ম্যানেজমেন্ট,  বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। যার ফলে প্রতিষ্ঠানকে অনেক বেশি শক্তিশালী করতে পারি। এবং জনগণের স্বাস্থ্য বিষয়ক যে আকাঙ্খা আমরা সেটা পূরণ করতে পারি। 

    সভায় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউর মুনীর, জেলা প্রশাসক মামুন খন্দকার, স্বাস্থ্য বিভাগের পরিচালক রেফাত হায়দার, বরিশাল ড্যাবের সভাপতি নজরুল ইসলাম সেলিম, বাংলাদেশ শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, বরিশাল নাগরিক ফোরামের সভাপতি ডা. মিজানুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ