ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, আহত ১২ জেলে 

    বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, আহত ১২ জেলে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সাগরে একটি মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলায় অন্তত ১২জন জেলে আহত হয়েছেন। এ সময় জলদস্যুরা প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ লাখ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

    বুধবার (৫ আগস্ট) ভোররাতে ৪টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ট্রলারটির নাম এফবি মিম। আহত জেলেদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়।

    আহতদের মধ্যে তিনজনকে অন্য জেলেরা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে এবং গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুব (৪০)-কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    ট্রলারের মালিক ইব্রাহিম জানান, গত বৃহস্পতিবার ১৪ জন জেলেকে নিয়ে ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ শিকার শেষে তীরে ফেরার পথে জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারকে সজোরে ধাক্কা দেয়। এরপর ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র জলদস্যু দল ট্রলারে উঠে দেশীয় অস্ত্র দিয়ে জেলেদের ওপর হামলা চালায় এবং মাছ, জাল, জ্বালানি তেলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

    পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ঘটনাস্থল নৌ-পুলিশের সরাসরি আওতাভুক্ত না হলেও আমরা আহত জেলেদের খোঁজখবর নিয়েছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ