মুলাদীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মুলাদীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার উপজেলা হল রুমে ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তারিকুল হাসান খান মিঠু।
এ সময় সাংবাদিক ও জনপ্রতিনিধিরা বলেন মাদকের নেশায় যুব সমাজ প্রায় ধ্বংশের পথে ইয়াবা গাঁজা, নিত্য পন্যের মতো এখন ক্রয় বিক্রয় হচ্ছে অবৈধ বালু উত্তোলন কোন ক্রমেই ফিরানো যাচ্ছে না, বালু উত্তোলনের কারনে শতশত বাড়ীঘর গত ২/৩ বছরে নদীতে বিলিন হয়ে গেছে।
লাইসেন্স বিহীন অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা মটর সাইকেল শব্দ দূষন করে বেপরোয়া গতিতে চালাচ্ছে এতে ভয়াবহ দূর্ঘটনা ঘটছে। এ ব্যপারে আইন শৃঙ্খলা সভায় মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন জানান অবৈধ বালু উত্তোল ও মাদক বিক্রতাদের পিছনে গডফাদার রয়ছে যার কারনে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান বাদল খান জানান তার এলাকার জয়বাংলা (বানীমর্দন) বাজারের রাস্তা বন্ধ করে দোকান পাট উত্তোলন করে মানুষের যাতায়াতের পথে বাঁধা সৃষ্টি করছে এক শ্রেনীর দুস্কৃতকারীরা এতে দূর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান বলেন ইদানিং এলাকায় জুয়া ও মাদকের কারনে চুরির উপদ্রব বেড়েছে গত দুই তিন মাসে মুলাদী বন্দরে লক্ষ লক্ষ টাকার মাল চুরি হয়ে গেছে এমনকি সিসিটিভিতে চোরদের দেখা গেলেও কোন চোরকে সনাক্ত করা যায়নি এদের সনাক্তে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, অফিসার ইনচার্জ মুলাদী এস এম মাকসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল আহসান সবুজ কাজী, ইউনিয়ণ চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এএজে