ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা
  • বিএনপি বাংলাদেশকে একটি অস্থিশীল রাষ্ট্র বানাতে চায়: আফজাল হোসেন

    বিএনপি বাংলাদেশকে একটি অস্থিশীল রাষ্ট্র বানাতে চায়: আফজাল হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পদক এ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন,  বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলেরা হাওয়া ভবন তৈরী করে দেশের টাকা পয়সা লুট করে বিদেশে পাচার করে সেখানে বসবাস করে  এখন বিলাশী জীবন যাপন করছেন। 

    বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, জোর করে ক্ষমতায় থাকা যায় না। তাঁর প্রমান বিএনপি। তাদেরকে ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের পর জনগন টেনে হেচরে ক্ষমতা থেকে নামিয়েছে।

    তিনি আরো বলেন,১৯৭৫ শেখ হাসিনা সব হারিয়েছেন। সেদিন শিশু রাসেলকেও ঘাতকরা বুলেট ছুরে শরীর ঝাজরা করে হত্যা করে। 

    তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, এক শ্রেণির ক্ষমতা লোভী অনপ্রবেশ কারী রয়েছেন যারা সব সময় পকেটে বিভিন্ন রকমের জার্চী পকেটে নিয়ে ঘুরেন। যখন যে দলের এবং রংয়ের পড়া প্রয়োজন তা পরে তখন সেই দলের সাথে মিশে যান। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

    তিনি রবিবার সকাল ১০ টায় আমতলী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

    তিনি আরো বলেন, বিএনপি বাংলাদেশকে একটি অস্থিশীল রাষ্ট্র বানাতে চায়। উল্লেখ করে এ্যাডভোকেট আফজাল বলেন, ২১ বছর আওয়ামীল ক্ষমতার বাইরে ছিল। জননেন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সঠিক দিক নির্দেশনায় আজ দল ক্ষমতায়। আমরা আজ গর্ব করে দলের পরিচয় দিতে পারি। 

    আমতলী পৌরসভার সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চত্ত¡রে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়ার সভাপতিত্বে এবং সম্পাদক মো. মতিয়ার রহমানের  সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়মী লীগের সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনিসুর রহমান ও  আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু। 

    সম্মেলন শুরুর পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষের পর কিছু সময় স্থগিত থাকার পর  দুপুর দেড়টার সময় ফের শুরু হয়। 
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ