ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পুরোনো ট্রেনের বগি থেকে নতুন রেস্টুরেন্ট 

    পুরোনো ট্রেনের বগি থেকে নতুন রেস্টুরেন্ট 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম দেখায় মনে হতে পারে-রাস্তার পাশে ট্রেনের বগি এল কি করে! একটু কাছে গেলেই সব ভুলের অবসান ঘটবে। এ যে ট্রেনের বগির ভেতর রীতিমতো এক রেস্টুরেন্ট। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনের বগিকে পুরোদস্তুর রেস্টুরেন্টে পরিণত করেছেন নিউ জলপাইগুড়ি জংশনের অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সঞ্জয় চিলওয়ারওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কাস্টমারদের রেস্টুরেন্টে বসেই ট্রেনের অভিজ্ঞতা দিতে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ নেন সঞ্জয়।

    এই রেস্টুরেন্টে চা, কফি, বিরিয়ানি থেকে শুরু করে উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয় এমনকি চাইনিজ ঘরানার খাবার পাওয়া যায় বলে সঞ্জয় জানান। তিনি বলেন, ‘রেস্টুরেন্টটি কেবল আমাদের রেলওয়ে স্টেশনের আয়ই বৃদ্ধি করবে না বরং রেলওয়ে যাত্রী ও এখানে আসা সবাইকে একটি সুন্দর অভিজ্ঞতা দেবে।’


    এদিকে এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা জানিয়েছে ভারতের রেল মন্ত্রণালয়। টুইটার পোস্টে বলা হয়, ‘যাত্রী এবং এখানে বেড়াতে আসা সবাইকে নান্দনিক এক অভিজ্ঞতা দিতে নিউ জলপাইগুড়ি জংশন কর্তৃপক্ষের কোচ থেকে রেস্টুরেন্টে পরিণত করার উদ্যোগটি সত্যই প্রশংসনীয়। আপনাদের এখানে ঘুরতে আসার আমন্ত্রণ রইল।’

    রেস্টুরেন্টটির ভেতরে ও বাহির থেকে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ