ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • আমতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন রবিবার 

    আমতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন রবিবার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী  উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৯ বছর পর ( আগামীকাল রবিবার ) আমতলী পৌরসভার সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালের সামনের মাঠে অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১৩ সালের ২৯ জানুয়ারী  সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

    আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. এম এ কাদের  মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো. আফজাল হোসেন। 

    বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাব রব্বানী চিনু। সম্মেলনের উদ্বোধন করবেন বরগুনা জেলা আওয়মী লীগের সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির। অনুষ্ঠান সঞ্চালনা করবেন আমতলী  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান। 

    আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান জানান, সম্মেলন সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ