ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • আনোয়ারায় আগুনে পুড়ে তিন বসতঘর ছাই

    আনোয়ারায় আগুনে পুড়ে তিন বসতঘর ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত  ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জাকেরপাড়া সুবেদার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

    এতে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার  (৩ জুন) রাত ১২ টা ৪০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সৃষ্ট আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

    স্থানীয়রা জানান, রাত সাড়ে বারোটার দিকে আবদুল গফুরের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি ঘর পুড়ে সব ছাই হয়ে যায়। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বের করা যায়নি ঘরের  কোন আসবাবপত্র। এমনকি আগুনে একটি গবাদিপশুর মৃত্যু হয়। 

    খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। তার আগে আবদুল গফুর, খোরশেদা বেগম, ফরিদা বেগম এর তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের ইউনিট উপস্থিত হওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর জানান, বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। এতে আগুনে তিনটি বসতঘর পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ