বরিশালে কিশোর-কিশোরীদের পুষ্টির চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালা

বরিশালে বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির সময় কিশোর-কিশোরীদের পুষ্টির চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জনস্বাস্থ্য ও তথ্যবিজ্ঞান বিভাগ এবং জাতীয় পুষ্টি পরিষেবা বিভাগের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. হুমায়ুন শাহীন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাদিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ রওশান জাহান আক্তার আলো,
সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বরিশাল বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন আঞ্চলিক কমিশনার রাবেয়া খাতুন,
বাংলাদেশ স্কাউটের স্বপন কুমার দাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির সময় কিশোর- কিশোরীদের পুষ্টির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। পরে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এইচকেআর