শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক মতবিনিময় সভা

বরিশালে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে ইকিউএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)- এর সহযোগিতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) মো. আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা তথ্য পরিচালক জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন, বাস-মালিক সমিতির সদস্য উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে শব্দ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অতিথিরা শব্দ দূষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।
এইচকেআর