বিভাগের শ্রেষ্ঠ ডিসি জসীম উদ্দীন হায়দার

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যাক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এই সন্মান অর্জন করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। জেলা প্রশাসনের মিডিয়াসেল সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যাক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বরিশাল বিভাগের সভাপতি ও বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আমিন উল আহসান ও প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপ পরিচালক নিলুফার ইয়াসমিন সহ একাধিক কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে বরিশালের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত করা হয়।
এর আগে চলতি বছরের ২৪ জুলাই মৎস্যখাতে অবদান রাখায় স্বর্ণপদক লাভ করেন বরিশালের ডিসি জসিম উদ্দিন হায়দার। মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্সের দলনেতা হিসাবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কাছ থেকে জাতীয় মৎস্য পদক ২০২২ এর স্বর্ণপদক গ্রহণ করেছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন এবং জাতীয় মৎস্য পদক ২০২২ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরিশালে যোগদানের পর থেকেই অসহায়, দুস্থ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। মহামারি করোনা কালের প্রথম সারির যোদ্ধা হয়ে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। বরিশালের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। শিক্ষার্থী থেকে শুরু করে বহু মানুষের ভাগ্যের চাকা ঘোড়াতে ডিসি জসীম উদ্দীনের অবদান অনেক। তার মানবিকতায় নতুন জীবন পেয়েছে কারাগারে থাকা নারী ও পুরুষরা। মুক্তির পর পরিবার নিয়ে বেঁচে থাকতে সহয়তার হাত বাগিড়য়েছেন তিনি। বহু মানুষকে তিনি দেখিয়েছেন আলোর পথ। তার হাত ধরেই নতুন জীবন শুরুকরা মানুষগুলো তাকে মনে রাখবে চিরকাল।
জেলা প্রশাসকের মানবিক দিকের মধ্যে এসএসসি-এইচএসসি তে জিপিএ-৫ পাওয়া পিতৃহারা শিক্ষার্থী সাদিকা রহমান স্বর্ণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনার সুযোগ পান। কিন্তু অর্থের অভাবে তার এই স্বপ্ন যখন ভেঙ্গে যাচ্ছিল ঠিক তখনি মানবিক জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মেধাবী শিক্ষার্থী স্বর্ণার লেখা পড়ার দ্বায়িত্ব নেন।
শুধু স্বর্ণাই নয় রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বানারীপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী সাদিয়া আফরিন হারিছার পাশে দাড়ান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এদিকে দেনার দায় পরিশোধ করতে না পেরে বরিশাল জেলার সদর উপজেলার কাজিপাড়া এলাকার জেসমিন বেগম জেলে যান। পরবর্তীতে জেল থেকে মুক্তি মিললেও নিশ্ব জেসমিন বেগম পরেন চরম হতাশায়। আর ঠিক সেই সময়েই তার পাশে দাড়ান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার তুলে দেন সেলাই মেশিন। এভাবে সাধারন মানুষের পাশে দাড়িয়ে মানুষের ভাগ্যউন্নয়নে ভুমিকা রেখেছেন তিনি।
এএজে