ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক

    ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক। আজ মঙ্গলবার দেশটির রাজা তৃতীয় চার্লস তাকে সরকারের গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।

    বিবিসি জানিয়েছে, গত দুই শতাব্দীর মধ্যে ঋষি ব্রিটেনের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। গত ৫ সেপ্টেম্বর বরিস জনসন প্রধানমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে যান। এরপর ক্ষমতাগ্রহণ করেন লিজ ট্রাস। অক্টোবরে এসে প্রধানমন্ত্রী হলেন সাবেক অর্থমন্ত্রী ঋষি। এর ফলে একই বছর তিনজন প্রধানমন্ত্রীকে পেয়েছে ব্রিটিশরা।

    গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লিজ ট্রাসের কাছে হেরে যান ঋষি। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় ক্ষমতাগ্রহণের ছয় সপ্তাহের মাথায় পদত্যাগের ঘোষণা দেন লিজ। এরপর ঋষি আবারও প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামেন। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ