ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিককে কেনিয়ায় গুলি করে হত্যার অভিযোগ

    পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিককে কেনিয়ায় গুলি করে হত্যার অভিযোগ
    আরশাদ শরিফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের প্রখ্যাত টেলিভিশন সাংবাদিক আরশাদ শরিফকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর পরিবার এবং পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

    আরশাদ শরিফের স্ত্রী সোমবার স্বামীর মৃত্যুর সংবাদ টুইটারে জানিয়ে লিখেছেন, আজ আমি আমার বন্ধু, স্বামী এবং প্রিয় সাংবাদিককে হারিয়েছে। পুলিশ জানিয়েছে, কেনিয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পোস্টে তিনি তাঁর পরিবারের সদস্যদের নাম এবং পারিবারিক ছবির গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ জানিয়েছেন।

    পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এক টুইট বার্তায় লিখেছেন, আরশাদ শরিফের মৃত্যু সাংবাদিক এবং পাকিস্তানের জন্য বিশাল ক্ষতি। 

    আরশাদ শরিফ পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনে কাজ করতেন। পরবর্তীতে তিনি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এআরওয়াই-তে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। তবে তিনি কখন নাইরোবি যান এবং কিভাবে নিহত হয়েছেন তা বিস্তারিত জানা যায়নি। সূত্র: ডন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ