ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • ঘূর্ণিঝড় সিত্রাং : আমতলীর  জনজীবন বিপর্যস্ত

    ঘূর্ণিঝড় সিত্রাং : আমতলীর  জনজীবন বিপর্যস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাতভর অবিরাম বৃষ্টি ও থেমে থেমে দমকা বাতাসে উপকূলীয় উপজেলা আমতলীর পায়রা  নদীর তীরবর্তী মানুষের মাঝে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পায়রা নদীর পানি ফুলে-ফেঁপে ৪ থেকে পাঁচ ফুট বৃদ্ধি পাওয়ায় উপজেলার উপজেলার নিন্ম অঞ্চর নবেড়ি বাধে বাইরে বসবাসরত  মানুষ জলোচ্ছাসের আতঙ্কে রয়েছেন। 

    এদিকে অবিরাম বর্ষণে উপজেলার ৭টি ইউনিয়নের  ও ১টি পৌরসভার ফসলের মাঠ, পুকুর, ঘের পানিতে ডুবে গেছে। এলাকার অনেকে ঘরবন্দী অবস্থায় রয়েছেন।

    পায়রা নদী তীরবর্তী   মো. সাইদুল ইসলাম জানান, পায়রা  নদীর পানি  পাঁচ ফুট বৃদ্ধি পেয়েছে। নদী উত্তাল হয়ে আছে। স্থানীয় জেলে পরিবারগুলো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দমকা ঝড়ে উপজেলার বিভিন্ন গ্রামে গাছপালা ভেঙে পড়েছে। কলাক্ষেত, পানের বরজ এবং শীতকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।  

     আমন ধানের মাঠ পানিতে ডুবে গেছে। স্থানীয় কৃষকদের আশংকা, এতে ধান হেলে পড়তে পারে। এখন আমন ধান বিনষ্ট হলে পরে আর আমন রোপণ করারও সময় নেই। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারেন।

    আমতলী উপজেলা  নির্বাহী অফিসার এস এম সাদিক তানভীর জানান ১১১টি সাইক্লোন শেল্টার সিপিপি স্বেচ্ছাসেবক প্রস্তত  আছেন। মাইকিংসহ সকল প্রকার প্রস্তুতি  নেওয়া হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ