ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • তৃতীয় মেয়াদে চীনের নেতা নির্বাচিত শি জিনপিং

    তৃতীয় মেয়াদে চীনের নেতা নির্বাচিত শি জিনপিং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী কংগ্রেসে নতুন মেয়াদে শীর্ষ পদে উঠে এসেছেন । রোববার কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা এএফপি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সপ্তাহব্যাপী কংগ্রেসের পর তৃতীয় মেয়াদে তিনি চীনের নেতা নির্বাচিত হন।

    চীনের নেতা হিসেবে ঐতিহাসিক তৃতীয় মেয়াদে জয়লাভ করার পর শি জিনপিং রোববার ‘নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের’প্রতিশ্রুতি দিয়েছেন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সাংবাদিকদের তিনি বলেন, আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

    চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মাও সে তুং। তার পর থেকে আর কোনও নেতা পরপর তিনবার চীনের প্রধান পদে বসেননি। সেই রেকর্ড ভেঙে দিলেন জিনপিং। একই সঙ্গে এদিন স্থায়ী কমিটিও ঘোষণা করেন তিনি। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ