ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • আমতলীতে সড়ক দুর্ঘটনায় রিক্সাচালক নিহত

    আমতলীতে সড়ক দুর্ঘটনায় রিক্সাচালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চ লিক সড়কের সৈকত ফিলিং স্টেশনের সামনে সাগর ক্যাসিক নামের বাসের চাপায় রিক্সা চালক জব্বার শরীফ (৫৫) নিহত ও একই পরিবারের তিনজন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনা ঘটেছে রোববার সকাল ১০ টার দিকে।

    জানা গেছে, আমতলী উপজেলা শহরের একমাত্র পায়ে চালিত রিক্সা চালক জব্বার শরীর রোববার সকালে দক্ষিণ নাচনাপাড়া গ্রাম থেকে শহরে যাচ্ছিল।

    পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা আ লিক সড়কের সৈকত ফিলিং স্টেশনের সামনে পটুয়াখালীগামী সাগর ক্যাসিক নামের একটি বাস (ঢাকা মোট্রো-ব-১৪-৭৭৯৪)  রিক্সা ও একটি মোটর সাইকেলকে চাপা দেয়। বাসের চাপায় পিষ্ট হয়ে রিক্সা চালক জব্বার শরীর নিহত হয় এবং মোটরসাইকেল চালক বাদল শরীফ (৪৮), তাঁর স্ত্রী ফাহিমা আক্তার (৪০) ও ছেলে বাকি বিল্লাহ (৮) গুরুতর আহত হয়।

    আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোসা. ফারাহ বিনতে ফারুকী তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ নিহত জব্বার শরীরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়।

    এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত বাদল শরীফের বাড়ী বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা গ্রামে। তার বাবার নাম আজাহার শরীফ। তা‍ঁরা আমতলীতে এক আত্মীয়ের বাড়ী বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে তাঁরা দুর্ঘটনার শিকার হন।

    প্রত্যক্ষদর্শী মো. ইউনুস বলেন, দ্রুতগামী সাগর ক্যাসিক নামের একটি বাস রিক্সা ও মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিক্সা চালক জব্বার শরীফ নিহত হয়।

    নিহতের জব্বার শরীফের মেয়ে আসমা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন,  মোর বাহে রিক্সা চালাইয়্যা সংসার চালাইতো। মোর বাহেরে গাড়ীতে চাপা দিয়া মাইর‌্যা হালাইছে। মুই এ্যাইয়ার বিচার চাই।

    আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, রিকশা চালক জব্বার শরীফের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ