ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৪০

    ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৪০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মধ্যপ্রদেশে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। 

    ওই বাসটিতে ১০০ জনের মতো যাত্রী ছিল। এটি উত্তর প্রদেশের গোরখপুরের উদ্দেশে যাত্রা করেছিল। মাঝপথে মধ্যপ্রদেশের রেওয়ায় একটি স্টেশনারি পণ্য বোঝাই ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হয়।

    শুক্রবার দিবাগত রাতের এই দুর্ঘটনায় আহতদের ‍সুহাগির হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের নেওয়া হয়েছে রেওয়ার সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে।

    অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষের পর ট্রাকটি সড়কে পড়েছিল। পুলিশ জানায়, রাস্তায় পড়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

    পুলিশ আরও জানিয়েছে, বাস যাত্রীদের অধিকাংশই শ্রমিক। তারা উত্তর প্রদেশের বাসিন্দা। দীপাবলী উপলক্ষে তারা মধ্যপ্রদেশের কান্তি থেকে নিজ এলাকায় ফিরছিল। 

    সূত্র: এনডিটিভি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ