বরিশালে ১১ দফা দাবীতে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ সহ ১১ দফা আদায়ের লক্ষে ঐক্যবদ্ধ দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান ও বৈষম্যহীন- বিজ্ঞানমনস্ক-অসাম্প্রদায়িক-এক মুখী শিক্ষার দাবী জানিয়ে বরিশালে শিক্ষক সমিতি (বাকবিশিস) এর উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় নগরীর সদররোডের কীর্তনখোলা মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আজিজুর রহমান।
উপাধাক্ষ মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আকমল হোসেন, অধ্যক্ষ মো. জলিলুর রহমান,অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম,অধ্যক্ষ আনিসুর রহমান ও অধ্যক্ষ জাকির হোসেন, অধ্যাপক আব্দুস ছালাম, অধ্যাপক মনিরুজ্জামান শাহীন, অধ্যাপক দেবশিষ চক্রবর্তী, অধ্যাপক রেখা খানম, অধ্যাপক কামলা চৌধুরী, উপাধাক্ষ জাকির হোসেন, অধ্যাপক বাদল বিশ্বাস, অধ্যাপক আফজাল হোসেন, অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, অধ্যাপক বিপ্লব দাশ প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথিসহ অন্যান্যরা একটি অসম্প্রদায়িক বৈষম্যহীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম জোড়দার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এইচকেআর