ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে চালক রুবেল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল

বরিশালে চালক রুবেল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মাইক্রোবাস চালক রুবেল খান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও গাড়ি উদ্ধার করা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের পরিবার এবং সংগঠনের সদস্যরা।

শনিবার সকাল ১০ টায় নগরীর সদররোডে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করে তাঁরা। 

বরিশাল জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নান্টুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,  নিহত রুবেলের স্ত্রী, মা ও বাবা সহ জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বেল্লাল গাজী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধাক্ষ মনিরুজ্জামান, আবুল কালাম আজাদ, সোহাগ হাওলাদার, সোহাগ খান ও ফোরকান চৌকিদার প্রমুখ।

উল্লেখ, গত ১৭ অক্টোবর গোপালগঞ্জের কাশিয়ানী এলাকা থেকে  চালক রুবেলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মোকসেদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন