ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • আমতলীতে জাল টাকাসহ গ্রেফতার ৩ 

    আমতলীতে জাল টাকাসহ গ্রেফতার ৩ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে জাল টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ লাখ ১৭ হাজার ৫০০ জাল টাকা উদ্বার করা হয়। 

    শুক্রবার রাতে উপজেলার খেকুয়ানী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো.জীবন শেখ (২০), শেখ ইমরান হোসেন (২৮), মো. রাকিব (১৯)। গ্রেফতারকৃত জীবন শেখ ও ইমরানের বাড়ী বাগেরহাটজেলায়  ও রাকিবের বাড়ী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়।

    আমতলী থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  আমতলী থানার এস আই জ্ঞান কুমারের নেতৃত্বে  শুক্রবার রাতে উপজেলার খেকুয়ানী বাজারে অভিযান চালায় একটি টিম। এসময় বেশ কিছু জাল টাকাসহ মো.জীবন শেখ, শেখ ইমরান হোসেন এবং মো. রাকিবকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তিত্বে পটুয়াখালীর একটি আবাসিক হোটেল থেকে ১,৭০,৫০০ টাকার জাল নোট উদ্বার করা হয়। 

    আমতলী থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে  আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোটের্র মাধ্যমে বরগুনা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ