ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • আমতলীতে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

    আমতলীতে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে  দেশিয় প্রজাতির নানা ধরনের মাছ আজ বিলুপ্তির পথে। ইতোমধ্যে এ অঞ্চল হতে প্রায় বিলুপ্তির পথে, শিং, মাগুর, কৈ, শৈল, গজার, বোয়াল, বাইনসহ নানা প্রজাতির মাছ। গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতেও আর এসব প্রজাতির মাছ সহজে চোখে পড়েনা। দেশিয় প্রজাতির এ সকল মাছের বংশবৃদ্ধির হার আশংকাজনক ভাবে হ্রাস পেয়েছে।

    এ অবস্থা চলতে থাকলে কয়েক বছরের মধ্যে নদ-নদী খাল বিলসহ মুক্ত জলাশয়গুলো মাছ শুন্য হয়ে পড়বে বলে মতামত ব্যক্ত করেন মৎস্য বিশেষজ্ঞরা।

    আমতলী উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, , নদ-নদীর নাব্যতা হ্রাস, ড্রেজিং ব্যবস্থা না থাকা, নদী সংশ্লিষ্ট খালবিলের গভীরতা কমে যাওয়া, নদী ভরাট করা, মা-মাছের আবাসস্থল নষ্ট করা, ডোবা নালা সেচ দিয়ে মাছ ধরা, জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, জলাশয় দুষণ, রাক্ষুসে মাছের চাষসহ প্রাকৃতিক বিপর্যয় দেশিয় মাছ বিলুপ্তির অন্যতম কারণ।

    সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার  জানান, কারেন্ট জালের ব্যবহার, সেচ দিয়ে মাছ ধরা, বিষপ্রয়োগ, মৎস্যজীবিদের অসচেতনতা, নদীর আয়তন অনুযায়ি অভয়াশ্রমের আয়তন কম হওয়া ও বেশি বেশি মাছের অভয়াশ্রম সৃষ্টি না হওয়ায় এ অঞ্চলে দেশিয় মাছের আকাল দেখা দিয়েছে, তবে মৎস্য বিভাগ প্রজনন ক্ষেত্র সৃষ্টি মাধ্যমে দেশিয় মাছের অভাব পূরনে আপ্রান চেষ্টা করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ