ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে
  • ছাত্র অধিকারের ২৪ নেতাকর্মী কারাগারে

    ছাত্র অধিকারের ২৪ নেতাকর্মী কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাত্রলীগের দায়ের করা মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    শনিবার (৮ অক্টোবর) সকালে গ্রেপ্তার নেতাকর্মীদের আদালতে পাঠানো হলে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

    এর আগে, শুক্রবার ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে আজ শনিবার ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ও ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী আমিনুর রহমান। পরে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রলীগের হামলায় আহত ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীসহ ২৫ জনকে আটক করে পুলিশ।

    আমিনুর রহমানের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে লাঠিসোঁটা, হকিস্টিক, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মামলার বাদী ও তার বন্ধুদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ ছাড়া তারা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিনিয়ে নেয়। এতে হাসপাতালে আতঙ্কের সৃষ্টি হয়। দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১৮৬, ৩৫৩ ও ১০৯ ধারায় তিনি মামলাটি দায়ের করেন।

    এ ছাড়া নাজিম উদ্দিনের দায়ের করা মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

    এদিকে, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের জামিনের আবেদন করা হলে আদালত আগামী ১১ অক্টোবর তাদের জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

    অন্যদিকে, গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে গতকাল রাতে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি ঘোষণা করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার সকাল ১১টা থেকে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন ছাত্রঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

    নুরুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর আদালত কর্তৃপক্ষের অনুরোধে অবস্থান থেকে সরে আসেন। গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি না দেওয়া হলে কঠিন কর্মসূচিতে যাওয়ার কথা উল্লেখ করে নুরুল হক নুর বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। ছাত্রলীগের গুণ্ডাবাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে উল্টো মামলা করে হয়রানি করছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে ২টি মামলা করা হয়েছে। মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

    প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত সভায় হামলা চালায় ছাত্রলীগ। হামলায় আহত ১২ নেতা-কর্মীকে তাৎক্ষণিক ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের দেখাশোনা করছিলেন ছাত্র অধিকার পরিষদের আরও কয়েকজন কর্মী। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে ছাত্রলীগ তাদের ওপর আবারও হামলা চালায় বলে অভিযোগ করেন ছাত্র অধিকার পরিষদ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ