ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • বড় ভাইকে খুন করে পালাল ছোট ভাই

    বড় ভাইকে খুন করে পালাল ছোট ভাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ধারালো ছুরির আঘাতে বড় ভাই রবিউল আলম (৪২) নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের লালগছ গ্রামের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। রবিউল আলম ওই এলাকার সারাফত আলীর ছেলে। ঘটনার পর ছোট ভাই ফিরোজ হোসেন (৩২) পালাতক রয়েছে। 

    পুলিশ জানায়, রবিউল আলম পঞ্চগড় শহরের ইসলামবাগের বাড়ি থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের বাড়ি যান। রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হলে এক পর্যায়ে ফিরোজ ধারালো ছুরি বের করে রবিউলকে এলোপাতাড়ি আঘাতে জখম করেন। এতে রবিউল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। রবিউলের চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসলে ফিরোজ পালিয়ে যান। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়া ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই রবিউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ছোট ভাই ফিরোজ পলাতক রয়েছেন। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ