ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

বাকেরগঞ্জে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত 

বাকেরগঞ্জে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাকেরগঞ্জ  উপজেলা জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় বাকেরগঞ্জ সাহেবগঞ্জ পল্লিভবনে এ সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা।

বাকেরগঞ্জ উপজেলার  উপজেলা যুব সংহতির সভাপতি এডভোকেট মজিবুর রহমানের সভাপতিত্বে ও জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক বিপ্লব মিত্রের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির অর্থবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম কাইয়ুম খান, উপজেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার ও মো. সহিদুল ইসলাম, কলসকাঠী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট আলাউদ্দীন হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মীবৃন্দ ।

সভায় প্রধান অতিথি এমপি নাসরীন জাহান রতনা বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের প্রধান বিরোধীদল। জাতীয়পার্টিকে শক্তিশালী করার জন্য সকলের ঐক্যমত হয়ে কাজ করতে হবে। সভা শেষে বিভিন্ন ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয় ৷


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন