ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • কর্মসূচিতে হামলার প্রতিবাদ

    রবিবার সারা দেশে সমাবেশ করবে বিএনপি

    রবিবার সারা দেশে সমাবেশ করবে বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিরপুরসহ সারা দেশে কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। আগামী রবিবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।


    মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বৃহস্পতিবার দেশব্যাপী সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর (রবিবার) ঢাকা মহানগরসহ প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

    বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তাই হামলা, মামলা, গ্রেপ্তার, হত্যা ও নির্যাতন করেও বিএনপির আন্দোলন দমন করা যাবে না।

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু প্রমুখ।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ