ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • খুলনায় চিকিৎসককে মারধর

    আসামি গ্রেফতার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

     আসামি গ্রেফতার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    রোগীর মৃত্যুকে কেন্দ্র করে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত ডা. সুমিত পালকে মারধরের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ডা. সুমিত পাল এবং খুমেক হাসপাতালের পরিচালক ডা. মঞ্জুর মোর্শেদ থানায় মামলা করেছেন। কিন্তু এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করা হয়নি।

    আজ বুধবার দুপুরে খুলনায় সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), খুলনার নেতারা। অন্যথায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

    জানা যায়, ৩ এপ্রিল রাতে করোনা ইউনিটে বাগেরহাটের মোরেলগঞ্জের রফিকুল ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা ডা. সুমিত পালকে মারধর করে। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
    বিএমএ খুলনা সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, কোভিড ডেডিকেটেড হাসপাতালে কর্মরত চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনা দুঃখজনক। আত্মরক্ষার জন্য চিকিৎসকরা কোভিড রোগীর চিকিৎসা দিতে বিরত থাকলে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। 

    তিনি বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় মামলার পর পুলিশকে ৪৮ ঘণ্টার আল্টিমেটামের কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে জরুরি বিভাগ ছাড়া সকল ক্ষেত্রে চিকিৎসকরা কর্মবিরতি শুরু করবেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ