ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মবিরতি পালন

আগৈলঝাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মবিরতি পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সারাদেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় দ্বিতীয় দিনের মতো ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তা‍ঁরা।

কর্মবিরতি পালনে তাদের দাবি সমূহ হলো- দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করা এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি, চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণ করা।

আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসাইন বলেন, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্যই এ কর্মবিরতি। অতিদ্রুত সময়ের মধ্যে আমাদের এ দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবেন বলে আশা করছি। সোমবার থেকে শুরু হওয়া কর্মবিরতি আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত তাদের এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন