ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

পুলিশ ফাঁড়ি পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন বিএমপি কমিশনার

 পুলিশ ফাঁড়ি পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন বিএমপি কমিশনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে ২০২২-২০২৩ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জলমহল-প্রাতিষ্ঠানিক জলাশয়ে, বর্ষাপ্লাবিত ধানক্ষেতে পোনা মাছ অবমুক্তকরণ করার ধারাবাহিকতায় বরিশাল নগরীর রুপাতলী পুলিশ লাইন্স, আলেকান্দা ও আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সক‍ালে ‍এ মাছের পোনা অবমুক্ত করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি)
মো. সাইফুল ইসলাম বিপিএম-(বার)। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার ডিবি মো. জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডমিন মো. ফারুক হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স মো. শহীদুল ইসলাম সহ অন্যান্য অফিসারবৃন্দ।

 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন