ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হবে জেলা আ.লীগের বর্ধিত সভা 

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হবে জেলা আ.লীগের বর্ধিত সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়া সেরালের পরিবর্তে বরিশাল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আগামী বুধবার (১৪ সেপ্টেম্বর ) বেলা ১১টায় বরিশাল ক্লাবের অডিটারিয়ামে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি, আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী)  আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মহানগরের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার দলীয় মেয়র এবং জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড তালুকদার মো. ইউনুস।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন