ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় বাঘের মৃত্যু

    ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় বাঘের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রবিবার সকালে সুন্দরবনে পূর্ণ বয়স্ক একটি  বাঘের মৃত্যু হয়। সকালের দিকে  ১১ -১২ বছরের একটি পূর্ণ বয়স্ক  বাঘকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের হরিখালি ক্যাম্পের পুকুর পাড়ে শুয়ে থাকতে দেখেন বনবিভাগের কর্মরত লোকেরা।

    বাঘটিকে দেখে ভীষণ অসুস্থ মনে হয় উপস্থিত কর্মীদের। তারা তাৎক্ষণিকভাবে বাঘটিকে পানি ও খাবার দেওয়ার চেষ্টা করেন । কিন্তু বাঘটি তা খেতে পারেনি।

    তারপর দ্রুত বাঘটিকে উদ্ধার করে সজনেখালি ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় । কিন্তু পথেই মৃত্যু হয় বাঘটির।

    ঘূর্ণিঝড় ইয়াসের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।জঙ্গলের বিভিন্ন প্রান্তে প্রবেশ করে লবণাক্ত পানি। ক্রমেই  ছড়িয়ে ছিটিয়ে যায় বন্যপ্রাণী। বন্যপ্রাণীদের জন্য সৃষ্ট হয়েছে মারাত্মক ঝুঁকি।  

    ঝড়ের দিনই বনবিভাগে কর্মরতরা সুন্দরবনের বিভিন্ন এলাকা এবং লোকালয় থেকে বেশ কয়েকটি হরিণ ও কুমির উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ