ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে জিয়াউদ্দিন হায়দার
  • ভাসানচরে রোহিঙ্গাদের বিক্ষোভের মুখে জাতিসংঘের প্রতিনিধি দল

    ভাসানচরে রোহিঙ্গাদের বিক্ষোভের মুখে জাতিসংঘের প্রতিনিধি দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) একটি প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করেছে। এ সময় রেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন রোহিঙ্গারা। সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ইউএনএইচসিআরের একটি প্রতিনিধি দল সেখানে বসবাসরত রোহিঙ্গাদের খোঁজখবর নিতে গেলে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন রোহিঙ্গারা।

    ঘটনার সতত্যা নিশ্চিত করে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, বিভিন্ন সুযোগ-সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন।
     
    জানা গেছে, সোমবার সকালে প্রথমবারের মতো ভাসানচরে পৌঁছান ইউএনএইচসিআরের কার্যক্রম পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও এবং সুরক্ষাবিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস। রোহিঙ্গারা ভাসানচরে কেমন আছেন, তা দেখার জন্য যান ওই দুই কর্মকর্তা। কিন্তু রোহিঙ্গাদের বিক্ষোভে ক্যাম্পগুলো ঘুরে দেখতে পারেননি দুই হাইকমিশনার।


    এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ভাসানচরের রোহিঙ্গারা প্রতি মাসে নগদ পাঁচ হাজার টাকা দাবি করেছেন। মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান ও পর্যাপ্ত চিকিৎসার দাবি করে বিক্ষোভ করেছেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ