ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে : মজিবর রহমান সারোয়ার

    সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে : মজিবর রহমান সারোয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট মজিবর রহমান সারোয়ার বলেছেন, চলমান আন্দোলন তৃণমূলে জোরদার করার মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকার পতন নিশ্চিত করতে হবে। 

    শনিবার দুপুরে ময়মনসিংহে তৃণমূলে আন্দোলন সফল করতে কেন্দ্র ঘোষিত ময়মনসিংহ বিভাগীয় মনিটরিং টিমের সভায় এসব কথা বলেন মজিবর রহমান সারোয়ার।

    এ সময় বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, সরকার দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তিনি সকলকে আন্দোলনের মাঠে থেকে জনগণকে সম্পৃক্ত করে গ্রাম-শহর, পাড়া-মহল্লায়, হাট-বাজারে সভা-সমাবেশ, মিছিল জোরদার ভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

    সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডা. আবদুল কুদ্দুস এবং বিভাগীয় মনিটরিং টিমের সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ