ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • খালেদা জিয়া সুস্থ আছেন: মির্জা ফখরুল

    খালেদা জিয়া সুস্থ আছেন: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    এ দিন দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম ভালো আছেন। আপনারা কোথা থেকে কী শুনেছেন? দিস ইস রিডিকুলাস। অদ্ভুতকাণ্ড! আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন। আমি বললাম, কোথা থেকে শুনলেন। আমি ডা. জাহিদ হোসেনকে ফোন দিলাম। কী জানি আমি তো নাও জানতে পারি। কিন্তু ডা. জাহিদ বললেন আমি তো এখন পর্যন্ত কিছু জানি না!

    মির্জা ফখরুল আরও বলেন, এটা ছড়ানোর কারণ হচ্ছে যে, হিউম্যান রাইটস এর হাইকমিশনার; তার বক্তব্যগুলোকে ঢাকা দিয়ে আরেকটা ইস্যুতে চলে যাওয়া। এগুলো ওদের বহু পুরোনো খেলা। এই মিথ্যাটা প্রচার করা হয়েছে এই কারণেই। তিনি (খালেদা জিয়া) এখন খুব ভালো আছেন। কোনো সমস্যা নেই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ