ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে জিয়াউদ্দিন হায়দার চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বরিশালে তীব্র বিদ্যুৎ সংকট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান চাঞ্চল্যকর তথ্য দিল নাসা, ধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’ বিসিএস পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আসছে বরগুনায় প্রকাশ্যে শিক্ষক কর্তৃক শিক্ষিকা লাঞ্ছিত, শহরজুড়ে
  • এবার লকডাউন কার্যকর হতে পারে অঞ্চলভিত্তিক

    এবার লকডাউন কার্যকর হতে পারে অঞ্চলভিত্তিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ রোধে টানা ৫৬ দিনের লকডাউন (বিধিনিষেধ) রোববার শেষ হচ্ছে। লকডাউন আরও বাড়ানো হবে কি না, সে ব্যাপারে সরকারি সিদ্ধান্ত জানা যায়নি। এ ব্যাপারে কোভিড সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও কোনো সুপারিশ করেনি। ফলে সোমবার থেকে মানুষের চলাচলে আর বিধিনিষেধ থাকছে না বলে সংশ্লিষ্টরা জানান। দ্বিতীয় ঢেউ রোধে ৫ এপ্রিল ভোর ৬টা থেকে এ লকডাউন শুরু হয়।

    সংশ্লিষ্টরা জানান, করোনা সংক্রমণ কমে আসা এবং জীবন-জীবিকার কথা মাথায় রেখে লকডাউনের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। করোনা সংক্রমণ পরিস্থিতি দেখে এখন অঞ্চলভিত্তিক লকডাউন কার্যকরে জোর দেওয়া হবে। সাধারণত কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ বাড়ানোর আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

    শনিবার রাত ৮টা পর্যন্ত কমিটি লকডাউনের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

    মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আভাস দিয়েছেন- লকডাউন আর বাড়ছে না। একজন জানান, নতুন করে আর লকডাউন না দিয়ে অঞ্চলভিত্তিক লকডাউন কার্যকরের চিন্তা করছে সরকার। লকডাউন বাড়ানো নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আরেকজন কর্মকর্তা বলেন, লকডাউন আর না বাড়লে এ নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হবে না। তবে মানুষের চলাচলে সব বিধিনিষেধ ওঠার পর পর্যটন এলাকাসহ যেসব জায়গায় জনসমাগম হয় সেখানে কিছু বিধিনিষেধ আরোপ করা হবে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ