ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে জিয়াউদ্দিন হায়দার চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বরিশালে তীব্র বিদ্যুৎ সংকট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান চাঞ্চল্যকর তথ্য দিল নাসা, ধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’ বিসিএস পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আসছে বরগুনায় প্রকাশ্যে শিক্ষক কর্তৃক শিক্ষিকা লাঞ্ছিত, শহরজুড়ে
  • স্কুলছাত্রের হাত-পায়ের রগ কেটে দিলো কিশোর গ্যাং’র সদস্যরা

    স্কুলছাত্রের হাত-পায়ের রগ কেটে দিলো কিশোর গ্যাং’র সদস্যরা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র নওশাদ কবির মজুমদার ওরফে নাহিদকে মারধরসহ উপর্যুপরি ছুরিকাঘাতে হাত ও পায়ের রগ কেটে গুরুতর আহত করেছে নগরীর ‘আরজিএস’ নামের একটি কিশোর গ্যাং এর সদস্যরা।

    এ ঘটনায় কোতয়ালি মডেল থানা পুলিশ শুক্রবার (২৮ মে) রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ৪ সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদারের ছেলে কুমিল্লা জিলা স্কুলের ১০ম শ্রেণির ছাত্র নওশাদ কবির মজুমদার নাহিদ (১৫) তার বন্ধু নগরীর ধর্মপুর এলাকার বাসিন্দা নুরুর রহমান খানের ছেলে জাহিদ খানকে ফেসবুকে ব্লক করে দেয়। এ নিয়ে কয়েকদিন আগে নাহিদের সাথে জাহিদ ও তার বন্ধুদের তর্কবিতর্ক হয়।

    এর জের ধরে শুক্রবার রাতে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহের দক্ষিণ পাশে জিমনেসিয়ামের সামনে জাহিদ (১৭), তার বন্ধু শরিফুল ইসলাম (১৬), প্রমি চন্দ্র শীল (১৭), ফারহাত হোসেন অর্ণব (১৬), সাফায়েত (১৫), সাজ্জাদ হোসেন বাবু (১৫), রিফাত (১৫)সহ অজ্ঞাতনামা আরো ৭-৮ জন মিলে নাহিদকে পথরোধ করে মারধরসহ তার হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায়।

    এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে ঘটনার পর থেকে জড়িতদের গ্রেফতারে থানার এএসআই হান্নান আল-মামুন ও রুবেলের নেতৃত্বে পুলিশের টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাহিদ খানসহ এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করে।

    পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তাদের ‘আরজিএস’ নামে একটি গ্রুপ রয়েছে। এ নামে তাদের গ্রুপটি কিশোর গ্যাং হিসেবে পরিচিতি পেয়েছে। আহত স্কুল ছাত্রের পিতা বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার জানান, তুচ্ছ বিষয় নিয়ে ওই কিশোররা আমার ছেলেকে ছুরিকাঘাত করে হাত-পায়ের রগ কেটে দিয়েছে। এ বিষয়ে তিনি বাদি হয়ে ৭ জনকে এজাহারনামীয় ও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

    কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনার পর শুক্রবার রাতভর থানার এএসআই হান্নান আল-মামুন ও রুবেলের নেতৃত্বে পুলিশের টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাহিদ খানসহ এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করেছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ