মেহেন্দিগঞ্জে কাউন্সিলর প্রার্থীকে ছুরিকাঘাত

বরিশালের মেহেন্দিগঞ্জে ছুরিকাঘাতে রিয়াজুল করিম নামের এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাতারহাট তেমোহনী নামক এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত রিয়াজুল করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রিয়াজুল করিম ইতিপূর্বে মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন। নেশার টাকা না দেয়ায় মাজাহারুল ইসলাম পারভেজ লোকজন নিয়ে তাকে মারধরের পর ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ রিয়াজুল করিমের।
তিনি অভিযোগ করেন, ‘মাজাহারুল ইসলাম পারভেজ বিএনপি কর্মী বলে পরিচয় দেয়। কিন্তু সে এলাকার একজন চিহ্নিত মাদকসেবী এবং আওয়ামী লীগের লোকজনের সঙ্গে চলাফেরা করে। আ’লীগের লোকজন নিয়েই আমার ওপর হামলা করেছে সে।
তিনি বলেন, ‘রোববার রাতে নেশা করার জন্য আমার কাছে টাকা দাবি করে মাজাহারুল ইসলাম পারভেজ। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়। এসময় সাথে থাকা স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন লোক নিয়ে আমার ওপর প্রথমে হামলা এবং পরে ছুরিকাঘাত করে।
এসময় আমার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় আইনের সহায়তা চাইবেন বলে জানিয়েছেন রিয়াজুল করিম।
এএজে