ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে সকাল থেকে বৃষ্টি, থাকবে আরও দুদিন

বরিশালে সকাল থেকে বৃষ্টি, থাকবে আরও দুদিন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রোববার (১৪ আগস্ট) সকাল থেকেই বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফলে দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বেড়েছে। এছাড়া নগরীর অধিকাংশ রাস্তাঘাটে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

সকাল থেকে এখন পর্যন্ত ১০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানান বরিশাল আবহাওয়া অফিসের অবজারভার মাহফুজার রহমান।

তিনি আরও জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাত আরও বাড়বে। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। এছাড়া ২ থেকে ৪ ফুট উচ্চতায় পানি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নদীবন্দরে ২ নম্বর বিপদ সংকেত আর সমুদ্রবন্দরে ৩ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে।

এদিকে নগরীর অধিকাংশ এলাকায় রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে দিন কাটাচ্ছে নগরবাসী। অন্যদিকে দক্ষিণাঞ্চলের ২৩টি নদীর মধ্যে প্রধান ১০টি নদীর পানি বেড়েছে বলে জানান বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন