ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

উত্তাল মেঘনায় ৩২০টন পাথর বোঝাই বাল্কহেড ডুবি

উত্তাল মেঘনায় ৩২০টন পাথর বোঝাই বাল্কহেড ডুবি
চার ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন উত্তাল মেঘনা নদীতে ৩২০ টন পাথর বোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই বাল্কহেডে থাকা চার ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

রোববার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বৈরী আবহাওয়ার কারণে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন উত্তাল মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বাল্কহেড ডুবির এই ঘটনা ঘটে।

তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, ৩২০ টন পাথর নিয়ে সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশ্যে এমবি রায়হান-১১ নামক বাল্কহেডটি যাচ্ছিল। পথে বৈরী আবহাওয়ার কারণে উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় চার জন ক্রুসহ বাল্কহেডটি ডুবে যায়।

খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন কালীঞ্জের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া বাল্কহেডের চার জন ক্রুকে জীবিত উদ্ধার করে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুননবী জানান, বৈরী আবহাওয়ার কারণে মেঘনা উত্তাল রয়েছে। বাল্কহেডটি উত্তাল মেঘনায় একপাশ কাত হয়ে ডুবে যায়। তবে বাল্কহেডটির নিচের অংশ পানির ওপর থেকে দেখা যাচ্ছে। বাল্কহেডটির ক্রু-দের কোস্টগার্ড উদ্ধার করেছে, কেউ নিখোঁজ নেই। উল্টোভাবে থাকা বাল্কহেডটি শনাক্ত করা গেলেও উদ্ধার কাজে সময় লাগবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন