বাবুগঞ্জে বিদ্যালয়’র অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

কঠোর নিরাপত্তার বলয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনটিকে ঘিরে ৪৫ এর অধিক আইন শৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির মাঝে সুষ্ঠু ভোট গ্রহন সম্পন্ন হয়।
শনিবার (১৩ আগস্ট ) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা ভোট প্রয়োগ করেন। এতে মোট ভোটার সংখ্যা ছিল ২১৭ জন। সর্বমোট ভোট কাস্ট হয়েছে ১৮৫টি।
অভিভাবক সদস্য হিসেবে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে মো. কবির হোসেন মোল্লা ৮৬, মো. নুরুজ্জামান শিকদার ৮৪, মো. ফরিদ হোসেন ৮৩, মোঃ মুজাহিদ ইসলাম ৮৩ ও মহিলা অভিভাবক সদস্য মোসাঃ সালমা আক্তার ৯৬ ভোট পেয়ে অভিভাবক সদস্য হিসেবে তারা জয়লাভ করেন।
প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোসাঃ নাসরীন জোবায়দা।
আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান, সহকারী প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন মোসাঃ কার্নিজ ফাতেমা। উপস্থিত ছিলেন ডিবি সাব ইন্সপেক্টর মো. সোহেল সহ থানা পুলিশ ও র্যাব সদস্যরা।
উল্লেখ্য আগামী এক সপ্তাহের মধ্যে বিজয়ী অভিভাবক সদস্যগন ও বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি এবং দাতা সদস্যদের ভোটের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হবে।
এএজে