ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আরও কয়েকদিন লোডশেডিং থাকতে পারে, ধাপে ধাপে কাটবে সংকট গৌরনদীতে বিকাশের ‘মার্চেন্ট কানেক্ট’ শীর্ষক মতবিনিময় সভা জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল দেশ-বিদেশে ক্রীড়া অঙ্গনে পরিচিত মুখ আগৈলঝাড়ার শহিদুলের অর্থনৈতিক দৈন্যদশায় কাটছে জীবন কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো দেড় মণ ওজনের তবল মাছ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন ৮ অভিযোগে পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি বরগুনায় ঘনঘন লোডশেডিং বন্ধসহ ৭ দফা দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও
  • হিজলায় যুবককে মারধর করে গাঁজা ধরিয়ে দেওয়ার অভিযোগ

    হিজলায় যুবককে মারধর করে গাঁজা ধরিয়ে দেওয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলায় এক যুবককে মারধর করে হাতে গাঁজা ধরিয়ে দিয়েছে স্থানীয় ইউপি সদস্যের শ্যালক ও কর্মী সমর্থকরা।

    শুক্রবার রাত ৮ দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চরকুশরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

    জানা যায় চরকুশরিয়া গ্রামের নুর ইসলামের ছেলে জাহাঙ্গির (৩০)কে মারপিট করে হাতে গাজা ধরিয়ে ইউপি সদস্যে জাহের আকনের শ্যালক খলিল মাতুব্বর, জাহের মাতুব্বার সবুজ মাতুব্বর সহ ৭/৮ জন। পরে পুলিশ গিয়ে আহত জাহাঙ্গির কে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

    হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গির জানায় শুক্রবার সন্ধ্যায় মাছ ধরার জাল ফেলতে যাওয়ার সময় অলি উদ্দিন মাতুব্বার ডেকে কথা শুনার জন্য বলে। তখন সেখানে গেলে কয়েকজন মিলে আমাকে মারপিট করে বলে আমাদের বিরুদ্ধে নির্বাচনে কাজ করছিস। এখান এলাকায় থাকতে পারবি না। এ কথা বলে আমার হাতে গাজার পোটলা ধরিয়ে দেয়। 

    এ ঘটনায় হিজলা গৌরবদী ইউপি সদস্য জাহের আকন বলেন, জাহাঙ্গিও বিভিন্ন স্থান থেকে গাজা এনে বিক্রি করে। এ বিষয়টি আমার চাচাত সালারা আগেই বলছে। তাই তারা গাজা সহ ধরে মারপিট করছে। 

    হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানায় এ ঘটনার সংবাদ পেয়ে তৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। সেখানে জাহাঙ্গিরের সাথে গাজার সম্পৃত্ততা পাওয়া যায়নি। সে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ