ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • করোনা আক্রান্ত হয়ে সস্ত্রীক হাসপাতালে মেনন

    করোনা আক্রান্ত হয়ে সস্ত্রীক হাসপাতালে মেনন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও তার স্ত্রী লৎফুন্নেছা খান বিউটি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার ওয়ার্কার্স পার্টির এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেনন ও তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিটো মিয়ার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তারা।

    দলীয় সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাশেদ খান মেননের করোনা শনাক্ত হলে ওইদিনই দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেননের করোনা শনাক্ত হওয়ার পর শনিবার বিকেলে তার স্ত্রী লৎফুন্নেছা খান বিউটিকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

    এদিকে রাশেদ খান মেনন তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ