ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন

    দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেস্তে আছেন

    দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেস্তে আছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেস্তে আছেন। কারণ, সরকার সমর্থকরা সীমাহীন দূর্নীতির মাধ্যমে টাকার পাহাড় কামিয়েছে। তাদের কোনো অভাব নেই। প্রতিবছর তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। তাই নিজেদের দলের লোকদের বাঁচাতেই দূর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার।

    তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক সংকটে মানুষের হিমশিম খাচ্ছে। দ্রব্যমূল্য উর্ধগতির কারণে সীমাহীন কষ্টে আছে জনগণ। এদিকে দূর্নীতিবাজ আর লুটেরা কখনোই সাধারণ মানুষের কষ্ট বোঝে না। দেশের বর্তমান অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। জাতীয় পার্টি মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে। 

    আজ শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এলডিপির কেন্দ্রীয় সহ সভাপতি ড. মো. আবু জাফর সিদ্দিকী জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। জাতীয় পার্টিতে সদ্য যোগদানকারী নেতাকে স্বাগত জানান গোলাম কাদের।

    এ সময় জাতীয় পার্টিতে আরও যোগ দেন এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম বদরুদ্দোজা, ইমদাদুল ইসলাম সোহান, মো আব্দুল হাই নোমান, মো জসিম উদ্দিন চৌধুরী ও মো. ফেরদৌস ফাহিম।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ