ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আরও কয়েকদিন লোডশেডিং থাকতে পারে, ধাপে ধাপে কাটবে সংকট গৌরনদীতে বিকাশের ‘মার্চেন্ট কানেক্ট’ শীর্ষক মতবিনিময় সভা জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল দেশ-বিদেশে ক্রীড়া অঙ্গনে পরিচিত মুখ আগৈলঝাড়ার শহিদুলের অর্থনৈতিক দৈন্যদশায় কাটছে জীবন কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো দেড় মণ ওজনের তবল মাছ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন ৮ অভিযোগে পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি বরগুনায় ঘনঘন লোডশেডিং বন্ধসহ ৭ দফা দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও
  • আগৈলঝাড়ায় ২০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ 

    আগৈলঝাড়ায় ২০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমান ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল, নিষিদ্ধ চাঁই ও বাঁধ অপসারণ করা হয়। 

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, শনিবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড়, টেংরাবাড়ির কয়েকটি বিলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের দিনব্যাপী যৌথ অভিযানে অবৈধ ২০ হাজার মিটার চায়না দুয়ারী জাল, নিষিদ্ধ চাঁই ও বাঁধ আটক করা হয়। 

    পরে জব্দকৃত অবৈধ ২০ হাজার মিটার চায়না দুয়ারী জাল, নিষিদ্ধ চাঁই ও বাঁধ ওই দিনই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

    এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ