জাতীয় শোক দিবসে বরিশাল বেতারে দিনব্যাপী অনুষ্ঠানমালা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র। আয়োজন মালায় থাকছে গীতিনক্শা, আলোচনা, সাক্ষাৎকার, তথ্য বিবরণী, গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।
সোমবার (১৫ আগস্ট) এফ এম ১০৫.২ মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের অ্যাপস এর মাধ্যমে অনুষ্ঠানমালা প্রচার করা হবে।
এ সব অনুষ্ঠানের মধ্যে রয়েছে, সকাল ৭টা ৩০ মিনিটে হৃদয় পটে খোকা : শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতিনকশা ; সকাল ৮টা ৩০ মিনিটে মৃত্যুঞ্জয়ী মুজিব : আলোচনা অনুষ্ঠান ; সকাল ৯টা ৫ মিনিটে স্মরণে বঙ্গবন্ধু : ১৫ আগস্টে শাহাদত বরণকারী শহিদদের স্মরণে মিলাদ ও দোয়া ; সকাল ৯টা ২০ মিনিটে ধন্য সেই পুরুষ : কবিতা আবৃত্তির অনুষ্ঠান ; বিকেল ৪টা ৫ মিনিটে হে জাতির পিতা : গীতিনকশা ; বিকেল ৫টা ১৫ মিনিটে মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু : সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ; বিকেল ৫টা ৩৫ মিনিটে সম্পাদকীয় পাতা ; বিকেল ৫টা ৫০ মিনিটে জারী গান ; রাত ১০ টায় চিরঞ্জীব মুজিব : গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান ; রাত ১০টা ৩০ মিনিটে বিশেষ বেতার বিবরণী : ১৫ আগস্ট উপলক্ষ্যে বরিশালে আয়োজিত অনুষ্ঠানের উপর ভিত্তি করে প্রামাণ্য অনুষ্ঠান ; রাত ১০টা ৪৫ মিনিটে ১৫ আগস্টের নির্মমতা : সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান।
এছাড়া জাতীয় অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রীলে করে শোনানো হবে।
এইচকেআর